ঢাকায় শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ , ১১:৩১ এএম


ঢাকায় শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় পিঠা উৎসব। উৎসবটি ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। নয় দিন ব্যাপী এ উৎসবটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

লোকজ এবং নান্দনিক সংস্কৃতির পরিচয়বহনকারী এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ যৌথভাবে এ উৎসবটির আয়োজন করছে। গতকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদা দুই মামলায় হাজিরা দেবেন মঙ্গলবার
--------------------------------------------------------

বিজ্ঞাপন

বাঙালি সংস্কৃতির লোকজ ও নান্দনিক সংস্কৃতির পরিচয় বহন করে পিঠা। গ্রামাঞ্চলে নতুন ধান উঠার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়ে থাকে। শহরের মানুষদের সেসব পিঠার স্বাদ গ্রহণ ও তাদের মধ্যে পরিচিত করে তুলতে ১১ তম বারের মতো জাতীয়ভাবে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল ৪টায় পরিবেশিত হবে নাটক, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।

বিজ্ঞাপন

গেলো বছরে এই পিঠা উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে জানা-অজানা ১৭৮ রকমের পিঠা নিয়ে উপস্থিত হয়েছিলেন পিঠাশিল্পীরা। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রায় ৫০টি স্টল নিয়ে বসেন তারা।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

কেএইচ/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission