
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ঢাকায় কায়রোর দূতাবাস।
মঙ্গলবার (১৫ জুলাই) মিসর দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
মিশর দূতাবাস জানায়, ঢাকার একটি পত্রিকায় ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে মিসর। বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা প্রদানের উপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য প্রচার করা ঠিক নয়।
যে কোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে মিসর দূতাবাস।
মিশর দূতাবাস +02 2222 93 999 [email protected]
আরটিভি/এমএ




