ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা

আরটিভি নিউজ

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:২৮ পিএম


ডিসেম্বরে হচ্ছে না অমর অকুশে বইমেলা
অমর একুশের বইমেলা। ফাইল ছবি

আগামী ডিসেম্বর মাসে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। 

বিজ্ঞাপন

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত হয়েছে যে অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলার যে তারিখ ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসায় ডিসেম্বরে মেলার সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরে মেলার সময় নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৬ সালের অমর একুশের বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission