ভারতে ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাল সরকার

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১২:৫৩ পিএম


ভারতে ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাল সরকার
প্রতীকী ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যে গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক।

বিজ্ঞাপন

একইসঙ্গে, এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার মনে করে, জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তি অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় গরু পাচারের সন্দেহে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)-কে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা পেশায় দিনমজুর ছিলেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission