ভোটের মাঠে দায়িত্বে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব

আরটিভি নিউজ

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ০২:৫৯ পিএম


ভোটের মাঠে দায়িত্বে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ দায়িত্ব পালন করবে। এ ছাড়া ভোটে সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে।

দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে। এরপরও ভোটের পরিবেশ আছে কি? এ প্রসঙ্গে সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

এছাড়া লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশই রিকভারি হয়েছে, বাকিটা হয়নি। উদ্ধারকাজ চলমান আছে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission