সুপারি আনতে ভারতে ঢুকে পড়েছিল বাংলাদেশি, গুলি করে মারল খাসিয়ারা

আরটিভি নিউজ

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ০৮:৫০ পিএম


সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নিহত শাকিল আহমদ। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর সেখানকার বাসিন্দাদের গুলিতে প্রাণ হারিয়েছেন শাকিল আহমদ নামে এক বাংলাদেশি যুবক। 

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর স্থানীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে তার মৃত্যু হয়। 

নিহত শাকিল আহমদ কানাইঘাটের পাত্তিছড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিম উরফে সোনার চান্দের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের আনোয়ার।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, রোববার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৫০০ গজ ভিতরে ঢুকে পড়েছিল। এ সময় খাসিয়াদের ছোঁড়া গুলিতে শাকিল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission