ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তি বাংলাদেশের ভেতরে

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১১:১০ এএম


ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তি বাংলাদেশের ভেতরে
ফাইল ছবি

শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে। এর কেন্দ্রস্থল নরসিংদী।

বিজ্ঞাপন

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission