
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাক।
রোববার (২৩ নভেম্বর) সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।
আরটিভি/এফএ




