আবারও ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৫ পিএম


আবারও ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি সংগৃহীত

চির প্রতিদ্বন্দ্বী ভারতকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয়; বরং পরবর্তী জবাব হবে আরও দ্রুত ও কঠোর। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রথম সিডিএফ হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এই গার্ড অব অনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

আসিম মুনির বলেন, বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর বহুমাত্রিক অভিযানের ক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক। তিনি জানান, প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সামরিক শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করার কাজ চালিয়ে যাবে, যদিও একীভূত শীর্ষ কমান্ডের অধীনে প্রতিটি বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বজায় রাখবে।

বিজ্ঞাপন

প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপড়েন নিয়েও আসিম মুনির স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেওয়া হবে না।”

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission