৭ কর্মকর্তাকে সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৯:৫৩ পিএম


৭ কর্মকর্তাকে সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়
ফাইল ছবি

নন-ক্যাডার (ক্যাডার বহির্ভূত) উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন সাতজন সিনিয়র সহকারী সচিব। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল খালেক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সিনিয়র সহকারী সচিব (ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন) মো. নজরুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন সুলতানা, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী ওয়াকফ প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) এস এম মনিরুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ মিঞা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুবুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম মোস্তফা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে বা অনলাইনে (ইমেইল: sa1@mopa.gov.bd) যোগদানপত্র জমা দিতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission