নির্বাচন প্রতিহত করতে চাইলেই ব্যবস্থা: সিইসি

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১১:৩১ এএম


কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে ব্যবস্থা: সিইসি
এ এম এম নাসির উদ্দীন। পুরনো ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে বিজিবি সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাসির উদ্দীন বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির। 

তিনি আরও বলেন, প্রতিটা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আশা করছি আইনশৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

আরও পড়ুন

ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন (ইসি) আমলে নিয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী প্লাটুন আকারে মোতায়েন হয়ে থাকে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তবে, নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর ঝুঁকি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল—এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সিইসি বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কারও পক্ষে নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল করা সম্ভব নয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission