নতুন পে-স্কেল নিয়ে এবার বড় সুখবর

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৭:১৮ পিএম


নতুন পে-স্কেল নিয়ে এবার বড় সুখবর
ফাইল ছবি

নতুন পে স্কেল নিয়ে এবার বড় সুখবর এসেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এই পে স্কেল নিয়ে গঠিত কমিশনের সুপারিশ জমা এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।

বিজ্ঞাপন

এ সময় আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও গ্রেড ভেঙে ন্যুনতম বেতন ৩৫ হাজার টাকা করার দাবি পুনরব্যক্ত করেছেন বাদিউল কবির। কমিশন থেকে এসব বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছে এই নেতা।

বাদিউল কবির বলেন, আমাদের বেশ ফলপ্রসু আলোচনা হয়েছে। বেতন গ্রেড কমিয়ে আনা, ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থমন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গ্যাজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে। 

বিজ্ঞাপন

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে তিনি বলেন, কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে উনার মতামত ব্যক্ত করতে পারেন না। কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট। চেয়ারম্যান বলেছেন, আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি ৩০ শে নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি।

এ নেতা আরও জানান, পে কমিশনের চেয়ারম্যান বলেছেন যে গত ১১ বছর এবং সামনের পাঁচ বছরের মুল্যস্ফ্রিতি, বৈশ্বিক পরিস্থিতি, দেশের আর্থিক তারল্য সংকটসহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয়। সবকিছু বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে আমরা চাচ্ছি, আপনাদের চাহিত সময়ের মধ্যেই আমরা রিপোর্ট দাখিল করব। যদি এর বাইরে সময়ের প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি, তখন হয়তোবা দুই এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এই যৌক্তিক সময়টা আপনারা বিবেচনা করবেন।

বিজ্ঞাপন

সার্বিকভাবে কমিশনের এমন চিন্তা কর্মচারীদের জন্য বড় সুসংবাদ। কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আল্টিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা। বিভিন্ন সংগঠনের পরও কমিশনের কোন প্রতিবেদন জমা না দেয়া এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তথ্য না জানানোয় কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। কিন্তু বাদিউল কবিরের সঙ্গে সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যানের বক্তব্যকে সুসংবাদ হিসেবে দেখছেন কর্মচারী নেতারা।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission