অতন্দ্রানু রিপাকে চেনেন না অধ্যাপক আলী রীয়াজ

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৮:৪১ পিএম


অতন্দ্রানু রিপাকে চেনেন না অধ্যাপক আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে বিয়ের প্রলোভনে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ আনা অতন্দ্রানু রিপাকে চেনেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ভিডিও বক্তব্য প্রচারকারী জনৈকা অতন্দ্রানু রিপাকে অধ্যাপক আলী রীয়াজ চেনেন না।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে অতন্দ্রানু রিপা নামের একজন নারী সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অধ্যাপক আলী রীয়াজ নিজে জানিয়েছেন, তিনি এই বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। এ ধরনের মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টা অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব বক্তব্যের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission