নতুন দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৫:৩৮ পিএম


নতুন দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করল পররাষ্ট্র মন্ত্রণালয়
ফাইল ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দুজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিতে মিথ্যা তথ্য দেওয়ায় তাদেরকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে, চাকরিচ্যুত ওই রাষ্ট্রদূতদের নাম উল্লেখ করেননি উপদেষ্টা।

দুই কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়টি উল্লেখের পাশাপাশি মরক্কো ও রাশিয়ায় নিযুক্ত দুই বাংলাদেশি রাষ্ট্রদূতের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোথাও জানিয়েছেন তৌহিদ হোসেন। 

তিনি বলেছেন, কোনো একজনকে চাকরিচ্যুত করা খুব কঠিন কাজ। হয়তো মাস খানেকের মধ্যে রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের কেস শেষ হবে।

প্রসঙ্গত, মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে গত বছরের ১১ ডিসেম্বর দেশে ফিরে ‘অনতিবিলম্বে’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, নানা অজুহাতে দেশে ফেরা বিলম্বিত করে কানাডায় চলে যান তিনি। 

এদিকে মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ভিন্ন কারণে ফেরত আসতে বলা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission