দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল ঢাকা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৭ পিএম


দূতাবাসগুলোর নিরাপত্তার নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল ঢাকা
ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ বিষয়ে আশ্বস্ত করেন। 

বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবেন, ব্রিফিংয়ে সেটা তাদের জানানো হয়েছে। তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণও জানানো হয়।

আরও পড়ুন

এছাড়া স্বশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলার রক্ষার্থে সতর্ক ও সচেষ্ট রয়েছেন, সেটা তাদের জানানো হয়েছে। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করা হয়।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে ঢাকার দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission