পদত্যাগের বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৩ পিএম


পদত্যাগের বিষয়েে যা বললেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চিত করেছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এই বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।

রাজনৈতিক মহলে খবর ছিল যে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন এবং এজন্য তিনি ইতোমধ্যে ওই এলাকায় ভোটার হয়েছেন। এছাড়া গুঞ্জন ছিল তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগও করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে সংবাদ ছড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট বর্তমান সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত হন।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) যাত্রা শুরু করলে, নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ওই দলের আহ্বায়ক হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

বিজ্ঞাপন

আসন্ন নির্বাচনে আসিফ মাহমুদ অংশগ্রহণ এবং পদত্যাগ বিষয়ে ভবিষ্যতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission