দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প যা বললেন আবহাওয়াবিদ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১০:১৯ এএম


দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প যা বললেন আবহাওয়াবিদ
ছবি: সংগৃহীত

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ছিল রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে, এরপর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট। 

বিজ্ঞাপন

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ভোর ৪টায় ফেসবুকে নিশ্চিত করেছেন, এই ভূমিকম্প দুটির ঘটনা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় সংঘটিত হয়েছে।

পলাশ জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেলে এবং তা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ঘটেছে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং তা ৩০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

image

তিনি আরও বলেন, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকেও তথ্য পাওয়া গেছে, যার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে আজকের এই ভূকম্পন সিলেট জেলায় উৎপত্তি করেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও ভূমিকম্প বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা সাধারণত এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্পকে প্রাকৃতিক ভূ-তাত্ত্বিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন, তবে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা মোকাবিলায় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission