তফসিল ঘোষণা

১ ঘণ্টা বাড়ল ভোটের সময়

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪৯ পিএম


১ ঘণ্টা বাড়ল ভোটের সময়
সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ১৬ মাস পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় দুটি ভোটের সময় ব্যবস্থাপনার জন্য ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশনের অধীনে এটিই হবে প্রথম জাতীয় নির্বাচন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission