ডিসি-এসপিদের সিইসির কঠোর নির্দেশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ১১:৩২ এএম


ডিসি-এসপিদের সিইসির কঠোর নির্দেশ
সংগৃহীত ছবি

আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সিইসি বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দিতে চায় ইসি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

ডিসি-এসপিদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন। আইন সবার জন্য সমান, কোনও অপরাধীকে ছাড় দেবেন না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুঁচিয়ে দিতে চাই।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission