বুধবার দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৮ পিএম


বুধবার দেশের সব পোশাক কারখানায়  ছুটি ঘোষণা
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশের সব পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে সদস্যভুক্ত সকল কারখানার জন্য এই নির্দেশনা জারি করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সরকার ইতোমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করেই দেশের পোশাক শিল্প খাতেও কালকের জন্য সাধারণ ছুটি কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ এক কিংবদন্তি নেতাকে হারাল। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের বর্তমান শোকাবহ পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সব কারখানার মালিকদের বুধবার উৎপাদন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সদস্যভুক্ত কয়েক হাজার পোশাক কারখানায় কাল কোনো কাজ চলবে না।

বিজ্ঞাপন

ছুটির এই সময়ে কারখানার নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে মালিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন প্রক্রিয়ায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের সম্ভাবনা থাকায় এবং রাষ্ট্রীয় ছুটির গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে পুনরায় স্বাভাবিকভাবে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission