একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি

আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৭:২১ পিএম


একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি
একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীকে নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়নসহ আন্তঃদপ্তর বদলির লক্ষ্যে পদায়ন/বদলির বিষয়ে সম্মতি জ্ঞাপনের প্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বর্ণিত কর্মকর্তাকে যোগদানপত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় প্রেরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission