ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে প্রস্তুতি সভা। ছবি: আরটিভি

কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ সুনামগঞ্জের তিনজন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাড. নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমসে যোগদান করবেন, কুস্তি খেলাসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন বলে নিশ্চিত করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। তিনি ঐতিহ্যবাহী কুস্তি খেলাসহ কান্ট্রি গেমস উপভোগ করতে সুনামগঞ্জে আসছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর এবং সফলভাবে আয়োজন করতে প্রস্তুতি হিসেবে আজ বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছেন৷

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
শুঁটকি মাছে রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল