ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পরিচয় না পাওয়া ১১৮ জুলাই শহীদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়ে রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া ১১৮ জনের মধ্যে ৮ শহীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই পরিচয় শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান, রায়েরবাজার কবরস্থানে যাদের দাফন করা হয়েছিল, সেখান থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আটজনকে সফলভাবে শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারকে বিষয়টি এরই মধ্যে জানানো হয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সরকারের লক্ষ্য প্রতিটি শহীদের সঠিক পরিচয় বের করে তাদের সম্মান জানানো।

আরও পড়ুন

শহীদদের পরিচয় শনাক্ত করার এই জটিল ও সূক্ষ্ম কাজটি সম্পন্ন করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। শফিকুল আলম বলেন, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় যে পদ্ধতি ব্যবহার করে পরিচয় শনাক্ত করা হয়েছিল, বাংলাদেশেও একই আধুনিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সেব্রেনিৎসার ঘটনার বিশেষজ্ঞরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন।

ডিএনএ স্যাম্পলের মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় শনাক্ত করতে দেশীয় কয়েকজন বিশেষজ্ঞকেও দক্ষ করে তোলা হয়েছে। প্রেস সচিব উল্লেখ করেন, এটি অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ। তবে সরকার প্রতিটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং প্রতিটি শহীদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রায়েরবাজারে দাফন হওয়া বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজও পর্যায়ক্রমে চলমান থাকবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
আরও পড়ুন
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী 
জুলাই শহীদের কবরে ককটেল বিস্ফোরণ ও বসতঘর ভাংচুরের অভিযোগ