ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের বিষয়বস্তু নিয়ে বিলবোর্ড স্থাপনের পরামর্শ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারনা দিতে নগর ও শহরাঞ্চলের জনবহুল জায়গাগুলোতে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সারাদেশের সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদেরকে এই পরামর্শ দেয়া হয়।

আজ ১লা জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৩:০০ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভাকক্ষ (দ্বিতীয় তলা)-এ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ - এuর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকগণ সশরীরে অংশ নেন এবং বাকিরা অংশ নেন অনলাইনে। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দার, মিজ মাহবুবা ফারজানা সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী সচিব, স্থানীয় সরকার বিভাগ। মোট ১২ টি সিটি করপোরেশন এবং ৩৩০ টি পৌরসভার প্রশাসকগণ সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সভায় তথ্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, সরকারের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যেই বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা গণভোটের বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেছে। কিছু জায়গায় বিলবোর্ডের মাধ্যমেও প্রচার চলছে। আরও বিলবোর্ড স্থাপনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানান, বিভিন্ন স্থানে তথ্য চিত্র প্রদর্শন, উঠান বৈঠক, ভোট আলাপ সহ বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে সচেতনতামূলক প্রচার প্রচারণা চলছে। অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানান যে ভোটের গাড়ি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত ০৭ (সাত) টি ভিডিও কন্টেন্ট তৈরী করা হয়েছে, আরও ভিডিও কন্টেন্ট তৈরীর কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন সোশাল মিডিয়ায় প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া, অন্যান্য সিটি করপোরেশন এর প্রশাসকগণ তাদের গৃহীত কার্যক্রম সভায় উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন মহানগরী ও গুরুত্বপূর্ণ পৌর শহরগুলোর প্রবেশপথসহ জনবহুল স্থানে ডিজিটাল ও স্থির বিলবোর্ডের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু প্রচার করতে হবে। স্থানীয় সরকার এর বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারদের দোরগড়ায় পৌছাতে হবে। এছাড়াও মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মের নেতৃবৃন্দের মাধ্যমে ভোটারদের নিকট গণভোটের বিষয়বস্তু স্পষ্ট করতে হবে।

আরও পড়ুন

সভার সভাপতি সবাইকে গণভোটের লোগো সর্বত্র ব্যবহার করতে অনুরোধ করেন যেন তা জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারে। আগামী ০৭ দিনের মধ্যে বিলবোর্ডের মাধ্যমে গণভোটের লোগো, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গণভোটের ব্যালট এবং গণভোট সম্পর্কিত লিফলেট যথাসম্ভব জনবহুল স্থানে প্রচার করতে হবে। সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে তাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ প্রচার করতে অনুরোধ করেন। তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত কন্টেন্ট যতবেশী সংখ্যক স্থানে যতবার সম্ভব প্রচারের অনুরোধ করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (২ ডিসেম্বর) কুষ্টিয়া ও যশোর সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কুষ্টিয়ায় পৌঁছে দুপুর ২টায় পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। একই অনুষ্ঠানে তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাঝে সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেবেন। নির্ধারিত সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরটিভি/টিআর
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার’
আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদেরকে নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহের কথা জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস বাস্তবায়ন করলে শিশুদের মধ্যে সমতা গড়ে উঠবে। অতীত সরকার শিশুদেরকে স্কুলমুখী করার বিভিন্ন প্রকল্প হাতে নিলেও তা অনিয়ম ও দুর্নীতির কারণে ফলপ্রসূ হয়নি। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর জোর দিতে হবে। শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া হলে ভবিষ্যৎ বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলেও জানান মন্ত্রী। আরটিভি/টিআর
‘জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার’
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। 
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
 গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’
রাবিতে নিজামী-সাঈদীদের ছবি সংবলিত বিলবোর্ড নিয়ে বিতর্ক 
ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও পরিবারের কফিনের ছবি, উত্তেজনা নতুন মাত্রায়