ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পে-স্কেলে গ্রেড নিয়ে কমিশনে ৩ প্রস্তাবনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত

গত বুধবার সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গঠিত বেতন কমিশনের নির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই সভা স্থগিত করা হয়।

কমিশন সূত্রে জানা গেছে, স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে কমিশনের সদস্যদের জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে নবম জাতীয় পে-স্কেল নিয়ে কমিশনে ৩ প্রস্তাবনা দেওয়া হয়েছে।

প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে চালু থাকা ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা যেতে পারে।

আরও পড়ুন

দ্বিতীয় প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করার কথা বলা হয়েছে।

তৃতীয় প্রস্তাবনায় আরও আমূল সংস্কারের মাধ্যমে গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন কয়েকজন সদস্য।

জানা গেছে, গ্রেড সংখ্যা বেশি থাকার কারণে নিম্নধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট হয়ে উঠেছে। সে কারণে গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত ও ন্যায্য কাঠামো তৈরির চেষ্টা চলছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত বর্তমানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে। এ বিষয়ে গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আজ ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও অব্যাহত রয়েছে। এজন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শনিবার (২১ নভেম্বর) সকালে তিনি ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে, যা মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে।
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
সশস্ত্র বাহিনী দিবস আজ
আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস।
সশস্ত্র বাহিনী দিবস আজ
আরও পড়ুন
তিন বাহিনীর জন্যও নতুন পে-স্কেল নির্ধারণ, কোন পদে কত বেতন? 
বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি
এবার আগুনে পুড়ল গাজীপুরের উপ-পুলিশ কমিশনারের গাড়ি
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক