ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, কমিশন যা জানাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে সরকারি কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির খবর ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় বেতন কমিশন (পে কমিশন) এই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে ঘোষণা করেছে।

কমিশনের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা কিংবা সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের কাছে সুপারিশ জমা দেয়ার পর্যায়ে আসেনি পে কমিশন কারণ সদস্যদের মধ্যে এখনও ঐকমত্য তৈরি হয়নি।

কমিশনের এক সদস্য, যিনি নাম প্রকাশ না করতে চেয়েছেন, জানান, বেতন বৃদ্ধির হার ৯০ শতাংশ কিংবা গ্রেড সংখ্যা ১৬ করার বিষয়টি সম্পূর্ণ গুজব। কমিশনের সদস্যদের মধ্যে এই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে।

এদিকে, নবম পে স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

পে কমিশন বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে তিনটি বিকল্প নিয়ে ভাবছে। একাংশ সদস্য বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন ও ভাতা বৃদ্ধির পক্ষে, অন্যাংশ গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করার পরামর্শ দিয়েছে। আবার অন্য একটি অংশ ১৪টি গ্রেড করার পক্ষে মত দিয়েছে।

কমিশন জানিয়েছে, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে সব প্রস্তাব গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় ঐকমত্য গড়ে উঠলে শিগগিরই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি জানা যাবে আজ
ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি সানাউল্লাহ
অনুমোদনের আবেদন আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যাচাই-বাছাইয়ে ইউজিসি