ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ইসির সতর্কবার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদেরকে আবেগ নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে আসন্ন নির্বাচন উপলক্ষে এনজিও ব্যুরোর সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি, তাদের আর পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি।

নাগরিক পর্যবেক্ষকদেরকে নির্বাচন কমিশনের ‘তৃতীয় চক্ষু’ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষকদেরকে নীতিমালার মধ্যে থেকেই সব কার্যক্রম পরিচালনা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৮১টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে।

নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের জন্য বয়সসীমা ২১ বছর নির্ধারণ করা হয়েছে। অল্প বয়সী পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

ইসি সানাউল্লাহ আরও জানান, ২০২৬ সালের নির্বাচনের আগে আইনি সংস্কারসহ বেশ কিছু সংস্কার হয়েছে। অসম্পূর্ণ কাজগুলো সামনের দিনে সমাধান করা যেতে পারে। আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশা অনেক। অনেকটা পিছনে পড়ে থাকায় ইলেকশন কমিশন এবং পর্যবেক্ষক সংস্থা বেশ চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি