ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘নির্বাচনে প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যকালে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা এজেন্টদের কাছ থেকে যেকোনও ধরনের আর্থিক সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে পুলিশ সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি দায়িত্ব পালনরত অবস্থায় প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবারও খেতে পারবেন না পুলিশ সদস্যরা।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে। কাজ করার ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে তাদেরকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ এবং দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর প্রতিনিধির নিকট হতে খাবারও গ্রহণ করতে পারবেন না পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় সৃষ্টি করে না বরং সেবা দেয়, সম্মান এবং ভদ্রতার সঙ্গে আচরণ করে।

তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতিকে ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকেও ধ্বংস করে। রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

পুলিশ সুপারদের উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন, বেআইনি আদেশ ও স্বার্থান্বেষী এজেন্ডার পক্ষে কাজ করবেন না। সততা, নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়; সাহস মানে অন্যায়কে না বলা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও মজলুমের পক্ষে কাজ করা। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ করা সহজ হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএস এর ১ জন, ৩৫তম বিসিএস এর ৩ জন, ৩৬তম বিসিএস এর ১ জন, ৩৭তম বিসিএস এর ২ জন এবং ৪০তম বিসিএস এর ২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা নামাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
আগামী বছরের ২৭ মের মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
আরও পড়ুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ