ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নির্বাচন উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক সেবা দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর বিশেষ টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর সঙ্গে সংযুক্ত থাকবে।

এ টিম নির্বাচনসংক্রান্ত অভিযোগ/তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী এ সেলের দৈনিন্দন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে৷ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত (প্রথম শিফট), দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত (দ্বিতীয় শিফট) এবং রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত (তৃতীয় শিফট)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের কক্ষ নং-২২৬, তৃতীয় তলায় ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। এ সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০০৬৪২২৬ (whats app) ও ০১৫৫০০৬৪২২৭ সংযোগ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি