ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:১২ এএম
রাকসু নির্বাচনের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় কর্মসূচির ৮৪ ঘণ্টা পূর্ণ হয়। তবে এখনো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, আমরা প্রায় ৮৪ ঘণ্টা ধরে অবস্থান করছি। আমরা যে তাদের ছাত্র তারা মনেই করছে নাহ। তারা যাচ্ছে আসছে কিন্তু পদক্ষেপ নিচ্ছে নাহ। প্রশাসন ভর্তি পরীক্ষা ও অডিটের নামে কালক্ষেপণের চেষ্টা করছে। তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, আমরা তিন দিনরাত ধরে এখানে অবস্থান করছি। প্রশাসন আমাদের অযৌক্তিক দুটি যুক্তি দিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা রাকসু নির্বাচন করতে চাচ্ছেন না। রাকসু শিক্ষার্থীদের অধিকার, এটা দিতেই হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। এভাবে কাজ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এ বিষয়ে উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, রাকসুতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে। একটা দুইটা টাকা নাহ। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এটার সমন্বয় ও অডিট হওয়ার পরই আমরা রাকসু নিয়ে আগাতে পারবো।

অবস্থানের প্রথম দিন আন্দোলনকারীদের সাথে আলোচনার পর উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানান, রাকসুর সদস্যরা বিভিন্ন কাজে প্রায় সোয়া কোটি টাকা খরচ করেছেন। তার হিসাব আমরা এখনো পাইনি। হিসাবের সমন্বয় ও অডিট সম্পন্ন হওয়ার পর এবং ভর্তি পরীক্ষা শেষ হলে আমরা রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করতে পারি। এটি সাধারণ শিক্ষার্থীদের টাকা, এখানে জবাবদিহির বিষয় রয়েছে। আমরা সেই জবাবদিহি নিশ্চিত করতে চাই। আমরা রাকসু নিয়ে ইতিবাচক।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গাঁজা, বিদেশি বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
রাকসুর দাবিতে প্রশাসন ভবনে অনুসারীদের নিয়ে আম্মারের অবস্থান
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন 
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের