ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
ফাইল ছবি

গণভোট ও সংসদ নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।

ইসি সচিব বলেন, ভোটের কাজে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসির ক্যাডেট থাকবেন।

নির্বাচন কমিশনে না এসে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে যাওয়ার পরামর্শ দিয়ে সচিব বলেন, আবারও বলছি, ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানান, জানিয়ে আমাদের কপি দেন। আমি তা অনুসরণ করব।

আরও পড়ুন

ভোটের প্রচারে আচরণবিধি প্রতিপালনে সবার সহযোগিতা চান ইসি সচিব আখতার আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশন অবশ্যই নির্ভার না। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা ৩০০ আসনে ৩০০ ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডুজিকেশন কমিটি আছে, তাদের বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, আমাদের একটি কপি দেন। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলোআপ করব।’

ইতিমধ্যে ঢাকা-১১, ঢাকা-১৩ আসনে পোস্টার নজরে আসায় রিটার্নিং অফিসারদের তা সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইসি সচিব।

কূটনীতিকদের ব্রিফিং সম্পর্কে সচিব জানান, গতকাল রোববার সংসদ ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থা এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে একটা ব্রিফিং করা হয়েছে। এতে রাষ্ট্রদূত ও মিশন প্রধান মিলিয়ে ৪১ জন প্রতিনিধি ছিলেন। সরকারি কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিনিধি ছিলেন।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় অগ্রগতি তুলে ধরা হয়েছে, পাশাপাশি কূটনীতিকদেরও জানার বিষয় ছিল। উনারা মূলত আমাদের কাছে জানতে চেয়েছিলেন, প্রথাগতভাবে আমরা কি কাজ করছি, এটাকে আমরা ব্রিফ করি। কিন্তু ওনাদের কৌতূহল ছিল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং কমান্ড স্ট্রাকচার নিয়ে, ভোটের ফল দিতে কতক্ষণ লাগবে তা নিয়ে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদেরকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে।
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
আরও পড়ুন
ভোটকেন্দ্র ফাঁকা পেয়ে যা করল ৫ তরুণ, ভিডিও ভাইরাল
প্রথমবার ভোটকেন্দ্রে যাওয়ার আগে জানতে হবে যেসব তথ্য
ব্যালট ছিনতাই-জাল ভোট হলেই কঠোর পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা
খুলনার ৬টি আসন, ৮৪০ ভোটকেন্দ্রের ৫৬৬টিই ঝুঁকিপূর্ণ