ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শিল্পকলা একাডেমি আইন সংশোধন করে গেজেট প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯-এর নাম এবং সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দের বানানে পরিবর্তন এনে নতুন গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই গেজেটটি প্রকাশের সাথে সাথেই দেশজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দাপ্তরিক কাজে শব্দের আধুনিকায়ন এবং প্রমিত বাংলা বানানের সঠিক প্রয়োগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই সংশোধনীটি এখন থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’ নামে পরিচিত হবে।

আরও পড়ুন

গেজেটে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালের ২২ নং আইনের শিরোনামসহ মূল আইনের যেখানে যেখানে ‘একাডেমী’, ‘একাডেমীর’ ও ‘একাডেমীতে’ শব্দগুলো উল্লেখ ছিল সেগুলো এখন থেকে পরিবর্তিত হবে। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসরণ করে পুরনো এই শব্দগুলোর পরিবর্তে এখন থেকে সর্বত্র যথাক্রমে ‘একাডেমি’, ‘একাডেমির’ ও ‘একাডেমিতে’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে শিল্পকলার দাপ্তরিক নথিপত্রে বানানের দীর্ঘদিনের অসংগতি দূর হবে বলে আশা করা হচ্ছে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক ভাষা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে আধুনিক প্রমিত রূপ ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ১৯৮৯ সালে প্রণীত মূল আইনটিতে তৎকালীন বানান রীতি অনুসরণ করা হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি সংশোধনের প্রয়োজন ছিল। এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিষ্ঠানটির নামকরণে একমুখিতা নিশ্চিত করা হয়েছে যা ভবিষ্যতে সকল ধরণের আইনি ও প্রশাসনিক চিঠিপত্রে ব্যবহৃত হবে। অবিলম্বে কার্যকর হওয়া এই সংশোধনীটি শিল্পকলা একাডেমির সকল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় রয়েছে। এ অবস্থানের ধারাবাহিকতায় ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকা ছেড়েছে।
শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন
আন্দোলনে অর্থায়ন: জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব
বিগত কয়েক দিনে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি নিয়ে এই আন্দোলনে বাইরে থেকে উসকানি ও অর্থায়নের অভিযোগ পাওয়া গেছে। 
আন্দোলনে অর্থায়ন: জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব
‘নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেমই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমই হবে আমাদের কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি।
‘নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেমই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি’
আরও পড়ুন
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন