ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেশ ও জাতির জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপকূলীয় জনপদ বরগুনা পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন তিনি। সফরকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্টের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

নৌবাহিনী প্রধান তার বক্তব্যে এই নির্বাচন ও গণভোটকে দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এর মাধ্যমেই দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত হবে। তিনি নৌসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সশস্ত্র বাহিনীর ওপর জনগণের ব্যাপক প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রতিটি অফিসার ও নাবিককে সাহসিকতা ও নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীর মোতায়েন ও প্রস্তুতির বিষয়ে নৌবাহিনী প্রধান জানান, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। শুধুমাত্র নৌবাহিনীরই প্রায় পাঁচ হাজার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আছেন, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। উপকূলীয় ও দুর্গম দ্বীপ অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক নৌযান ও জাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।

নির্বাচনী ব্যবস্থার নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

তিনি বলেন, নির্বাচনের মূল দায়িত্ব কমিশন ও স্থানীয় প্রশাসনের হলেও সশস্ত্র বাহিনী সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। এছাড়া ভোট পরবর্তী দুই থেকে তিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম এবং বরগুনার জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে বরগুনার দুটি আসনসহ দেশের উপকূলীয় অঞ্চলের ২৫টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন