ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত: ইসি সচিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস। পরে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।

আরও পড়ুন

শেষ মুহূর্তে আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমাদের ব্যালটে কিছু জায়গায় রিপ্রিন্ট করতে হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের কাছে তারা জানতে চেয়েছে এ নির্বাচনে চ্যালেঞ্জ কোথায়। আমরা শুরু থেকেই বলেছি চ্যালেঞ্জ অপতথ্য। আমরা মেটার সাথে কথা বলেছি। আশা করি, মেটা আমাদের সহযোগিতা করবে।

আমরা চাই না ইন্টারনেটে স্পিড কমানো হোক। আক্রমণাত্মক কন্টেন্ট ডাউন করতে মেটাকে বলেও জানান তিনি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি, এখানে উপদেশ দিতে আসিনি। আমরা পর্যবেক্ষণ করব, আমরা চাই এ নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।

ইভারস ইজাবস বলেন, আমরা চাই নির্বাচনের মাঠ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। কিছুদিন আগে আমরা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছি। এ নির্বাচনে আরও পর্যবেক্ষক আসবেন।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরও বলেন, ‎নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে কথা হয়েছে সিইসির সাথে।
‎আমরা খুব খুশি তাদের কার্যক্রম নিয়ে। আগামী নির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। ‎আমরা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

‎৩০০ আসনে নির্বাচনি পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী বলেছেন, উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।
২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে দেশ
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা
নির্বাচনের ফল প্রকাশের দিন দেবের বাড়িতে ঘটলো অঘটন
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ১৫২ আসনে উত্তেজনা তুঙ্গে