ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আপনার ভোটকেন্দ্র কোনটি, জানবেন যেভাবে 

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট ঘিরে দেশজুড়ে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে নির্বাচনের সময় অনেক ভোটারকেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর নিয়ে ঝামেলা পোহাতে হয়। ভোটারদের এই দুশ্চিন্তা দূর করতে এবং তথ্যপ্রাপ্তি সহজ করতে ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন ঘরে বসেই স্মার্টফোন বা সাধারণ ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডে জানা যাবে কাঙ্ক্ষিত সব তথ্য।

১. ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ

ডিজিটাল বাংলাদেশের আধুনিক ভোটারদের জন্য সবচেয়ে সহজ সমাধান হলো এই অ্যাপটি। Play Store বা App Store থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ বেছে নিন। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ও জন্ম তারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার কেন্দ্র, ভোটার নম্বর এবং কেন্দ্রের অবস্থান।

২. হটলাইন ১০৫

যাদের ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে, তাদের জন্য ইসি চালু রেখেছে ২৪ ঘণ্টার বিশেষ সেবা। যেকোনো ফোন থেকে কল করুন ১০৫ নম্বরে। কল করে সরাসরি অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপুন। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবাটি চালু থাকবে। তবে মনে রাখবেন, কল করার আগে আপনার এনআইডি নম্বরটি হাতের কাছে রাখুন।

৩. এসএমএস

সাধারণ একটি খুদে বার্তার মাধ্যমেই জেনে নিতে পারবেন আপনার তথ্য। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন— PC <স্পেস> NID Number তারপর পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসেই আপনাকে আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।

৪. ইসির অফিসিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন

ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারকারীরা ব্রাউজারে গিয়ে লগইন করুন ecs.gov.bd ওয়েবসাইটে। ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে এনআইডি ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত তথ্য খোঁজা যাবে। এছাড়াও এই ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থান ও যাওয়ার পথ দেখার বিশেষ সুবিধাও রয়েছে।

>শেষ মুহূর্তের সব জটিলতা এড়াতে আজই আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বরটি সংগ্রহ করে নিতে পারেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
আরও পড়ুন
আকস্মিক কেন্দ্র পরিদর্শন করতে পারেন শিক্ষামন্ত্রী
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার