ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে ২ হাজার ৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ : ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ এবং নিরপেক্ষ করতে নজিরবিহীন প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে সারাদেশে একযোগে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে এই বিশাল প্রশাসনিক কর্মকর্তাদের বহর নির্বাচনি এলাকাগুলোতে তাদের পেশাগত দায়িত্ব পালন শুরু করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনে নির্বাচন সংক্রান্ত অপরাধের তাৎক্ষণিক বিচার এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে রায় প্রদানের লক্ষ্যে ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মোট ৫ দিনের জন্য নির্বাচনি মাঠে থাকবেন। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ দায়িত্ব পালন চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষ করে ভোটের আগে-পরে দুই দিন এবং ভোটের দিন তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

আরও পড়ুন

অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তফসিল ঘোষণার পর থেকেই মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন। এর পাশাপাশি রিটার্নিং অফিসারদের চাহিদা অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য আরও ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের মাঠে কাজ করছেন। তারা ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন সরাসরি নিরাপত্তার তদারকি করবেন।

সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি এলাকায় কোনো ধরণের বিশৃঙ্খলা বা বেআইনি কর্মকাণ্ড ঘটলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাজা প্রদান করতে পারবেন। বিশেষ করে ভোটের দিন গোপন কক্ষে মোবাইল ব্যবহার রোধ, বুথ দখল বা ভোটারদের বাধা প্রদানের মতো ঘটনাগুলো কঠোরভাবে তদারকি করবেন তারা। একটি উৎসবমুখর ও সহিংসতামুক্ত নির্বাচন উপহার দিতে এই বিশাল সংখ্যক বিচারিক ও নির্বাহী কর্মকর্তারা এখন প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার