ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নির্বাচনের ফল প্রকাশ কবে, জানালেন ইসি সানাউল্লাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটগ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই দেশের বেশিরভাগ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন হবে।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে ইসি বদ্ধপরিকর। বিশেষ করে গণমাধ্যমকর্মী এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে যাতে তারা সরাসরি ভোটগ্রহণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, এবার ভোটার তালিকায় ৪ কোটিরও বেশি তরুণ ভোটার যুক্ত হয়েছেন। এই বিশাল সংখ্যক নতুন ভোটারের অংশগ্রহণ নির্বাচনকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া কমিশনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং নতুন অভিজ্ঞতা। প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনা অনুযায়ী কমিশন প্রবাসীদের এই ভোট প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর ফলে বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশি নাগরিকরা জাতীয় নির্বাচনে তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন, যা গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।

একই ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন পুনর্ব্যক্ত করেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে যেকোনো ধরণের বিশৃঙ্খলা বা কারচুপির বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মূলত আধুনিক প্রযুক্তি এবং দ্রুত তথ্য আদান-প্রদান ব্যবস্থার কারণেই ভোটের পরদিন সকালের মধ্যেই দেশবাসী তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন বলে কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রী
রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা পূর্ব সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার একটু আগে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শোভাযাত্রা শুরুর কথা রয়েছে। বিস্তারিত আসছে... আরটিভি/এসকে
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  / শোভাযাত্রার জন্য নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে।
শোভাযাত্রার জন্য নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শনিবার (৭ নভেম্বর) দুপুরে  রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার
গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও অবসরকালীন আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
আরও পড়ুন
ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি সানাউল্লাহ
সামনে স্থানীয় নির্বাচন, অংশগ্রহণমূলক ও সবার সহযোগিতা চাই: ইসি সানাউল্লাহ
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি