ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

১৭ বছর পর ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপচে পড়া ভিড়

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম
ছবি: আরটিভি

দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী শাসনের অবসানের পর আজ (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে দেশের বেশিরভাগ ভোটকেন্দ্রে লক্ষ্য করা যাচ্ছে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি।

আগে নির্বাচনের সময় মানুষজন সংঘর্ষের আশঙ্কায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। বিশেষ করে নারীরা সুন্দর ভোটকেন্দ্রের অভাবে যেতে চাইতেন না তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন। দেশজুড়ে চলছে উৎসবমুখর ভোট। আর এর ফলে ভোটকেন্দ্রগুলোতেও দেখা যাচ্ছে নারীদের উপচে পড়া ভিড়।

বরিশালের একটি কেন্দ্রে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর আগেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। কেন্দ্রের ভেতরে নির্বাচনি কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা, কাগজপত্র যাচাইসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করছেন। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পরই ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটিতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাবাহিনী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

‎মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা সদর উপজেলার গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। অপরদিকে মানিকগঞ্জ -১ এবং মানিকগঞ্জ -২ আসনের বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোটদান সম্পন্ন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মানিকগঞ্জে নারী ভোটার বেশি তাই তুলনামূলকভাবে নারীরা ভোট দিচ্ছেন বেশি।

আরও পড়ুন

ঝালকাঠিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোট দেওয়ার জন্য আগেভাগে কেন্দ্রের মাঠে আছেন বহুসংখ্যক নারী। কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে বিপুলসংখ্যক নারী ভোটারকে দেখা যায়।

নড়াইলেও শীতের সকাল উপেক্ষা করেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।

নওগাঁ-৪ (মান্দা) আসনে উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে।

এছাড়া কুমিল্লার ১১ আসনের ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ।

এদিকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোটগ্রহণ হবে।

সব মিলিয়ে বলা যায় বহু বছর পর নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারছেন নারীসহ সব শ্রেণির ভোটাররা এবং কোনো সংকোচ ছাড়াই ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকেই।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস
শপিং মল-মার্কেট-দোকানপাট বন্ধের সময়ে ফের পরিবর্তন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা দিয়েছিল সরকার। তবে, দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ায় আবারও সেই সময়ে আনা হয়েছে পরিবর্তন। 
শপিং মল-মার্কেট-দোকানপাট বন্ধের সময়ে ফের পরিবর্তন
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান
চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের (সিএসডি) ১৩৫ টন চালে এই বিষাক্ত উপাদানের অস্তিত্ব ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, আফলাটক্সিনযুক্ত খাবার দীর্ঘদিন খেলে মানুষের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং লিভার ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান
বাংলাদেশ ব্যাংকের পর এবার ১২ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার
জরুরি নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ভূমিসেবার ওয়েবসাইট। পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। 
বাংলাদেশ ব্যাংকের পর এবার ১২ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে
ফেরত বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে এসেছেন ১৯ জন, গ্রিস থেকে এসেছেন ১০ জন এবং সাইপ্রাস থেকে এসেছেন ৬ জন।
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি