বিরোধী দলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩২ পিএম


বিরোধী দলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন কারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত জোট সংসদে তাদের নেতৃত্বের নাম চূড়ান্ত ঘোষণা করেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে জানানো হয়, সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

একই সঙ্গে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে আজ দুপুর ১২টার পর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন জামায়াত ও এর মিত্র জোটের নবনির্বাচিত সদস্যরা।

আরও পড়ুন

শপথ গ্রহণ শেষে বিরোধী দলীয় নেতার মনোনয়ন সংক্রান্ত চিঠি স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়েছে। সংসদে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন এবং জনগণের দাবি আদায়ে রাজপথের মতো সংসদেও সরব থাকার অঙ্গীকার করেছেন জোটের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জামায়াত জোটের এই শপথ গ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে ব্যাপক অনিশ্চয়তা ও গুঞ্জন তৈরি হয়েছিল। সংবিধান সংস্কার ও অন্যান্য রাজনৈতিক ইস্যুতে বিএনপি জোটের সংসদ সদস্যরা শপথ না নেওয়া পর্যন্ত জামায়াতও শপথ নেবে না বলে ইতিপূর্বে জানিয়েছিলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তবে আজ সকালে সংসদ ভবনে জোটের নবনির্বাচিত সদস্যদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর দেশের বর্তমান পরিস্থিতি ও সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সংসদে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission