গোটা বিশ্বের কাছে আগামীর শিক্ষাব্যবস্থা দৃশ্যনীয় হবে: ববি হাজ্জাজ

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৭ পিএম


গোটা বিশ্বের কাছে আগামীর শিক্ষাব্যবস্থা দৃশ্যনীয় হবে: ববি হাজ্জাজ
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আগামীর শিক্ষাব্যবস্থা গোটা বিশ্বের কাছে দৃশ্যনীয় হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুন

তিনি বলেন, জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আগামীর শিক্ষাব্যস্থা গোটা বিশ্বের কাছে দৃশ্যনীয় হবে। আশপাশের দেশগুলোর সকলে তাদের সন্তানদের বাংলাদেশে পড়ানোর জন্য পাঠাতে চাইবেন। বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না। এটা আমাদের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করবো।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission