ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
দৈনিক সময়ের আলো কার্যালয়ে যোগ দেওয়ার পর বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। ছবি: সংগৃহীত

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শায়রুল কবির খানের হাতে নতুন দায়িত্বের নিয়োগপত্র তুলে দেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন– আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী। নতুন উপদেষ্টা সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান তারা।

পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে যোগ দেন শায়রুল কবির খান। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ বিভিন্ন বিভাগের সংবাদকর্মী ও সাংবাদিকেরা তাকে বরণ করে নেন।

আরও পড়ুন

মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া শায়রুল কবির খানের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি ঐতিহাসিক গ্রামে। তার বাবা আব্দুর রহিম খান। তিনি মুঘল সেনাপতি ঈসা খাঁর বংশোদ্ভূত আছালত খাঁর নবম বংশধর। শৈশবে ‘স্বল্প শুনই’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষার হাতেখড়ি এবং বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক সম্পন্ন করেন।

নেত্রকোনার আবু আব্বাস কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে শায়রুল কবির খান সাংবাদিকতা শুরু করেন দৈনিক দিনকালের মাধ্যমে। প্রথমে আটপাড়া ও পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে তৃণমূল সাংবাদিকতায় কাজ করেন তিনি। পাশাপাশি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির অঙ্গনেও সক্রিয় শায়রুল কবির খান। বর্তমানে তিনি সরাসরি বিএনপির গুরুত্বপূর্ণ সেল, চেয়ারপারসনের মিডিয়া উইং ও চেয়ারপারসনের মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৭ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সঙ্গে যুক্ত তিনি। বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান যখন ‘প্রথম বিএনপি মিডিয়া সেল’ গঠন করেন, তখন এই সেলের অন্যতম সদস্য হিসেবে মনোনীত করা হয় তাকে।

গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিতি রয়েছে তার। পাশাপাশি নিয়মিত লেখালেখি, গান ও গবেষণায় যুক্ত তিনি। মহান মুক্তিযুদ্ধের ওপর তার পরিকল্পনা ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার মোড়ক উন্মোচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। তথ্যচিত্রটি পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনেও প্রচারিত হয়।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি দল ও দেশের স্বার্থে লেখালেখি এবং গণমাধ্যম ও সাংবাদিকতাতেই বেশি মনোযোগী থাকতে চাই।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী