কৃষিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের কৃষি সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরটিভি নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ১০:৫৩ পিএম


কৃষিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের কৃষি সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি।

প্রতিনিধিদলের প্রধান ড. জিয়াওকুন শি সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সাক্ষাৎকালে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরণে এফএও এর যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।

ড. শি তার সংস্থা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তার সংস্থা কাজ করছে বলে জানান।

বিজ্ঞাপন

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission