সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেবে সরকার

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৮:২৮ পিএম


সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেবে সরকার
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের সময় সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনায় হতাহতের ঘটনার পর সড়কে শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে। সরকার সড়ক দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তায় সরকারের কার্যক্রম জোরদার করতে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী রোববার সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গত ২৪ মার্চ অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নে এ সভা আয়োজন করা হচ্ছে। সরকার দেশের জনগণকে আশ্বস্ত করতে চায় যে, সড়কে দুর্ঘটনা কমানো, যাত্রীসেবার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।

এবার পবিত্র ঈদুল ফিতরে সড়কে কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission