ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী 

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দি‌ল্লি যাচ্ছেন। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। দিল্লি হয়ে মরিশাসে যাওয়ার কথা রয়েছে তার। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সঙ্গী থাকবেন।

আরও পড়ুন

দিল্লি সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের বিষয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই সফরকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন সিজেপির তিন নেতা, ‘ককরোচরা কখনও মরে না’