ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুই কোটি টাকার রুপার তৈজসপত্র ও মদ জব্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া দুই কোটি টাকার তৈজসপত্র, ওষুধ ও মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ৫৪ কেজি রুপার ব্যবহৃত তৈজসপত্র, ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ১৬ লিটার লিকার। যার বাজারমূল্য ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) আগত যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

আরও পড়ুন

এক সংবাদ বিবৃতিতে কাস্টমস গোয়েন্দা জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোম থেকে আগত ফ্লাইট বিজি-৩৫৬ এর যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে সুকৌশলে লুক্কায়িত অবস্থায় সর্বমোট ৫৪ কেজি রুপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙা অংশ আটক করা হয়। উদ্ধারকৃত রুপার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।

অপরদিকে তুরস্ক থেকে আগত টিকে-৭১২ ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে প্রাথমিকভাবে আমদানি নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। পরবর্তীতে ব্যাগেজ ইনেভেন্ট্রি করে ২৫ হাজার ৯৩৫ পিস বিভিন্ন প্রকার বিদেশি ওষুধ জব্দ করা হয়। যার বাজারমূল্য ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।

আর কাতার থেকে আগত কিউআর-৬৩৮ এর তিন জন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি লিকার আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

এছাড়াও গুয়াংজু থেকে আগত ফ্লাইট বিজি-৩৬৭ এর দুইজন যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ আটক করা হয়েছে। আটককৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টম হাউস এ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে।

অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষা অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই তিনি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন পেজেশকিয়ান। বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হতে যাওয়ায় তিনি উভয় পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তির জন্য বোয়িং ও বিমানকে অভিনন্দন। কর্মকর্তারা জানান, নিউইয়র্কে বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট। মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনাকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি উভয়পক্ষের জয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সঙ্গে একই সময়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। বিমান কর্মকর্তারা জানান, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির আওতায় ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার অতিরিক্ত হিসেবে নতুন ১১টি উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে। তবে অতিরিক্ত ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। এদিকে, বিমান আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পৃথক একটি প্রস্তাবও বিবেচনা করছে। আরটিভি/টিআর
আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন  প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
আরও পড়ুন
শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল শতাধিক সোনার বার
থার্ড টার্মিনাল ঘিরে শাহজালালে আসছে বড় বিনিয়োগ
একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার বিদেশি মদ, অতঃপর...
শাহজালালে সোয়া কোটি টাকার সোনাসহ আটক ৩