ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আগামী পাঁচ বছর সবার প্রতিনিধি হয়ে কাজ করব: প্রতিমন্ত্রী ইশরাক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন শেষ হয়েছে, এখন তিনি সকলের জনপ্রতিনিধি। আগামী পাঁচ বছর তিনি সবার প্রতিনিধি হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কে কোন দল করে বা কে কোন দলের সদস্য—সেটি বিবেচ্য বিষয় হবে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের নির্বাচনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দোয়া, ভালোবাসা এবং পরিশ্রম তিনি পেয়েছেন। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, কলেজটির বিভিন্ন ভবন অনেক পুরোনো হয়ে গেছে এবং সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে। শিগগিরই শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে কলেজটি পরিদর্শন করে ভবন পুনর্নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও পুনর্গঠনে সরকার কাজ করবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারি কবি নজরুল কলেজের চারজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের স্মরণে কলেজ গেটের সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এবং শহীদদের নামফলক স্থাপন করা হবে।

এ ছাড়া কলেজের হলের বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এটি বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ছাত্রনেতাদের দীর্ঘদিনের দাবি, যা বাস্তবায়নে তিনি কাজ করবেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন।
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
আরও পড়ুন
বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
একটি দলের কথার সঙ্গে স্বৈরাচারের ফেরার বক্তব্যের যোগসূত্র রয়েছে: পাট প্রতিমন্ত্রী