ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।

আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।

তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে?

এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি।

তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার অসুস্থতার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ।
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের আজকের দিনে ৬০ বছর বয়সে মারা যান তিনি। চলে গেছেন তিনি, কেটে গেছে পুরো ৬টি বছর। মৃত্যুর পর ৬ বছর পেরিয়ে গেলেও তার স্মৃতি আজও কোটি মানুষের হৃদয়ে অমলিন।  ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে অবস্থিত ভিলা ফিয়োরিতোতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল তার।  মাত্র আট বছর বয়সে তিনি ‘লস সেবোলিতাস’ নামে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুত ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেন। আর্জেন্টিনার জাতীয় দলের এই সাবেক অধিনায়ক, যিনি আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, এবং নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন, তার অবদান ভুলে যাওয়া অসম্ভব। তার খেলার জাদু ও ব্যক্তিত্ব আজও তাকে ফুটবলের আইকন করে রেখেছে। ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি দলকে শিরোপা জিতিয়েছিলেন। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল আজও ইতিহাসের অংশ: 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি।' ক্লাব পর্যায়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল ইতালির নাপোলিতে, যেখানে তিনি ১৯৮৭ ও ১৯৯০ সালে দলকে প্রথমবারের মতো সিরি এ শিরোপা জিতিয়েছিলেন। তবে তার ক্যারিয়ার ছিল বিতর্কময়ও, যার মধ্যে কোকেইন সেবনের জন্য ১৯৯১ সালে ১৫ মাসের নিষেধাজ্ঞা অন্যতম। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। চার বছর পরেও, ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।  আরটিভি/এসআর
ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ
রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসভির বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে রিয়ালের ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে এগিয়ে যায় পিএসভি। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখায় লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে বড় জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভিকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গতিময় শটে দলকে সমতায় ফেরান ভেদে ভালভার্দে। এরপর জোড়া গোল করেন এমবাপ্পে, বাকি দুটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য পিছিয়ে ছিল হোসে মরিনিয়োর দল। পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। বক্সের মধ্যে সভেন মাইনান্সকে ফাউল করার দায়ে অরেলিয়েন চুয়ামেনিকে পেনাল্টির বাঁশি শোনান রেফারি।  স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পেরিসিচ। বিরতির আগে আর কোনও গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ডাচ ক্লাবটি। বিরতির পর বদলি হিসেবে জুড বেলিংহ্যামকে মাঠে নামান মরিনিয়ো। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র।  দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আর্দা গুলারের ব্যাকহিল পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান ফেদেরিকো ভালভার্দে। এরপর ম্যাচের ৬০ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহ্যাম।  প্রায় ২৫ গজ দূর থেকে বল পেয়ে সেটি শূন্যে তুলে ডান পায়ের বাইরের অংশ দিয়ে দুর্দান্ত ভলি করেন ইংলিশ মিডফিল্ডার। তার নিচু হয়ে আসা শট ঠেকানোর কোনও সুযোগই পাননি পিএসভি গোলরক্ষক মাতেই কোভার। চার মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপ্পে।  কোদাই সানোর ভুলে বল পেয়ে আক্রমণ সাজান আর্দা গুলার। তার বাড়ানো বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি। ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। যোগ করা সময়ের কাছাকাছি বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে টানা পাঁচ ম্যাচেই জয় পেলো রিয়াল। এতে ৩৬ দলের লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।  আরটিভি/এসআর  
রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সেঞ্চুরিয়ন টেস্টে আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনে খেলতে নামবে। এ ছাড়াও বুধবার (২৫ নভেম্বর) টিভিতে বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেঞ্চুরিয়ন টেস্ট : ৩য় দিন বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস অ–১৭ বিশ্বকাপ ফুটবল ইকুয়েডর–দক্ষিণ কোরিয়া সন্ধ্যা ৬–৩০ মি., ডিএজেডএন উরুগুয়ে–ফ্রান্স সন্ধ্যা ৭–৩০ মি,, ডিএজেডএন ডেনমার্ক–আর্জেন্টিনা রাত ৯–৩০ মি., ডিএজেডএন অস্ট্রেলিয়া–মোজাম্বিক রাত ৯–৩০ মি., ডিএজেডএন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ স্লাভিয়া প্রাগ–ভিয়ারিয়াল রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১ সাবাহ–বার্সেলোনা রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২ ব্রুগা–লিভারপুল রাত ২টা, সনি স্পোর্টস ১ স্পোর্তিং–ম্যান ইউনাইটেড রাত ২টা, সনি স্পোর্টস ২ লিল–বায়ার্ন রাত ২টা, সনি স্পোর্টস ৫ আরটিভি/এসআর
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে পারবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী