ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলা নামে একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, “আমরা খেলাধুলাকে কোনো অপশনাল সাবজেক্ট হিসেবে রাখিনি, বরং কম্পালসরি সাবজেক্টে পরিণত করেছি। আগামী যে শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা নামক একটি বই সংযোজন হচ্ছে। এই সংযোজনের মধ্য দিয়ে আমরা যে কাজটি করছি, সেটি হচ্ছে—সকালবেলা অভিভাবকেরা সন্তানকে নিয়ে স্কুলে যাবেন, আবার বিকেলেও খেলার মাঠে আসতে উৎসাহিত করবেন।”

প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করছি, যেখানে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ না করলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। পর্যায়ক্রমে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম, ষষ্ঠ এবং দশম শ্রেণি পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। আশা করছি ইনশাআল্লাহ, এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারব।”

নতুন প্রজন্মকে সুস্থ ও আসক্তিমুক্ত রাখার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “আমরা আগামী বাংলাদেশে আমাদের সন্তানদের সুস্থ হিসেবে দেখতে চাই। আমরা একটি মুক্ত সমাজ চাই। আমাদের সন্তানদের বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে চাই। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে চাই।”

প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত খেলার মাঠে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা এবং আসক্তিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, রুয়েট উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেরোবিতে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী (২৪-২৬ নভেম্বর ২০২৬) ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ৩য় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অপরিহার্য।  তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে সংবাদ প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের কোনো বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে।  তিনি আরও বলেন, গুজব বা ভিত্তিহীন সংবাদের পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য পিআইবি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। পিআইবি-এর সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
বেরোবিতে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন'। 
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে চাকরির মেলা (জব ফেয়ার)। এতে দেশি-বিদেশি বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। 
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম পূরণ এবং ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী
স্বৈরাচারের প্রেতাত্মাদের বরদাশত করা হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক