ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
কাল্পনিক ছবি

দেশে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত পাঁচ বছরে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীদের হার দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থী ছিলেন ৭ দশমিক ১৩ শতাংশ। ২০২৫ সালে এ হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী, যা মোট শনাক্তের প্রায় ১৭ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন বা ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন। অর্থাৎ, ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে শনাক্তের হার ধারাবাহিকভাবে বেড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার অভাব ও অনিরাপদ যৌনসম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক প্রচারণা জোরদার, পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা এবং সামাজিক বৈষম্য দূর করা জরুরি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কমে গেছে। স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ খাতে নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়াতে হবে।

জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। এরপর ২০২৫ সাল পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৩১৩ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। গত বছর এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৯ জন। এ পর্যন্ত দেশে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬৬।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর। ১৫ থেকে ১৯ বছর বয়সী ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছর।

বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনার কারণে শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।

বিভাগটির এক উপস্থাপনায় এইচআইভি মোকাবিলায় কয়েকটি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার সুবিধা থাকা। পাশাপাশি সচেতনতার ঘাটতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার বৃদ্ধির এ চিত্র প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং তরুণদের মধ্যে সঠিক স্বাস্থ্যশিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তা রয়েছেন।
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণে লিখিত প্রস্তাব দাখিল করা হবে।
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত, যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রত্যাশা
পারস্পরিক শ্রদ্ধা, ঐতিহ্য এবং কূটনৈতিক সৌহার্দ্যের মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও পালিত হয়েছে সালতানাত অব ওমানের জাতীয় দিবস। 
ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত, যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রত্যাশা
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি) এক প্রতিবেদনে এটিকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে