ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হজযাত্রার চতুর্থ দিনে সৌদি যাবেন ৫৩৬৭ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

হজযাত্রার চতুর্থ দিনে ১৩টি ফ্লাইটে আরও ৫ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা করবেন। এ ছাড়া ১৩ হাজার ১২২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।

এদিন হজ যাত্রার চতুর্থ দিনে বাংলাদেশ থেকে ১৩টি ফ্লাইট পরিচালনা করা হবে। তারমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫টি, সৌদি এয়ারলাইনস ৪টি, ফ্লাইনেস এয়ারলাইনস ৪টি।

প্রথম ফ্লাইট ছেড়ে যায় মধ্যরাত ১টায়। আজকের দিনের শেষ ফ্লাইট পরিচালিত হবে রাত ১১টা ২০ মিনিটে। আজকের মোট যাত্রী ৫৩৬৭ জন, সব ফ্লাইট ছেড়ে গেলে ৪ দিনে মোট গমনকারী হজ যাত্রীর সংখ্যা হবে ১৮৪৮৯ জন। মোট ফ্লাইট ছেড়ে যাওয়া হবে ৪৫টি।

একনজরে হজ ২০২৬ এর কার্যক্রম-
চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২১ মে।
সরকারি হজযাত্রীর কোটা ৪,৫৬৫।
বেসরকারি হজযাত্রীর কোটা ৭৩,৯৩৫।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে।
হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
সৌদিতে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মৃত্যু ৯
সৌদিতে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ হজযাত্রী  
প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন